মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার কথা ভাবছে সরকার: মোজাম্মেল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ মার্চ ২০১৮, ২২:২১আপডেট : ০৮ মার্চ ২০১৮, ২২:৩০

আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করার কথা ভাবছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে নারায়ণগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তিনতলা ভবন উদ্বোধন করার সময় তিনি একথা জানান।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ডিজিটাল আইডি কার্ড দেওয়া হবে। এতে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে তারা সর্বত্রই বিশেষ সম্মান পাবেন।’

তিনি আরও বলেন, ‘মৃত্যুর পর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এছাড়া প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর একইরকমভাবে বাঁধানো হবে। এতে মুক্তিযোদ্ধাদের কবর পৃথকভাবে চেনা যাবে।’

এর আগে সকালে নারায়ণগঞ্জ শহরের সেন্ট্রাল ফেরিঘাট এলাকায় ১৬ শতাংশ জমির ওপর নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভবন উদ্বোধন উপলক্ষে চাসাড়া বিজয় স্তম্ভ থেকে প্রায় এক হাজার মুক্তিযোদ্ধার একটি র‌্যালি বের করা হয়। এসময় রাস্তার দুই পাশে দাঁড়ানো সাধারণ মানুষেরা মুক্তিযোদ্ধাদের ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

পরে জেলা প্রশাসক রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ অনেকে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি