নড়াইলে ইউপি চেয়ারম্যান পলাশ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
১০ মার্চ ২০১৮, ২০:০৭আপডেট : ১০ মার্চ ২০১৮, ২০:০৭

  গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ (৪৮) হত্যা মামলার অভিযুক্ত আসামি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মার্চ) সন্ধ্যায় তাকে ঢাকার মিরপুর এলাকার বাসাবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইমতিয়াজ আহম্মেদ মাসুমকে শনিবার (১০ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় আনা হয়েছে।

জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে দিঘলিয়া ইউপি চেয়ারম্যান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কুমড়ি গ্রামের লতিফুর রহমান পলাশকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তার শরীরে একাধিক গুলি ও কোপের চিহৃ রয়েছে।

পলাশ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিহত পলাশের বড় ভাই জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু বাদী হয়ে ১৫ জনের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি মনিরুজ্জামান মনিকে গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। মনিরুজ্জামান মনিকে গ্রেফতারের আগেই তার ভাই শরীফ বাকি বিল্লাহকে সন্দেহজনকভাবে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: কিশোর অপহরণের ঘটনায় আটক চার জনের স্বীকারোক্তি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী