দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই: মির্জা ফখরুল

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৮, ১৬:২৩আপডেট : ১৬ মার্চ ২০১৮, ১৬:৪৮

দেশে নির্বাচনের কোনও পরিবেশ নেই। সরকারের তৈরি করা যে নির্বাচন কমিশন রয়েছে, তাদের লক্ষ্য একটাই—আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসানো এবং একদলীয় শাসন ব্যবস্থা পাকাপোক্ত করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মির্জা ফখরুল শুক্রবার দুপুরে তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়া গ্রামে বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন। এ সময় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘এই নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাগুলোর প্রতিফল ঘটাবে এটা আমাদের কাছে এখন স্পষ্ট। সুতরাং এই নির্বাচনে জনগণের সমর্থন থাকবে না। আমরাও এই নির্বাচনে অংশ নেবো কিনা তা ভেবে দেখতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ, ভাইস চেয়ারম্যান ইকবাল মাহমুদ টুকু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সরাফত আলী সফু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মইনুল ইসলাম খান শান্ত, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার আব্দুল হামিদ ডাবলু প্রমুখ।

এর আগে, বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের কবরে দলীয় নেতাকর্মী নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

উল্লেখ্য, মানিকগঞ্জ জেলার পাঁচুরিয়ায় ১৯৩৩ সালের ১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন খন্দকার দেলোয়ার হোসেন। মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। জাতীয় সংসদে তিনি বিরোধী দলের চিফ হুইপের দায়িত্বও পালন করেন। ২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

/এমও/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী