হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০১৮, ১৯:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৯:০৬

  যাবজ্জীবন

পিরোজপুরে হত্যা মামলার রায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সোনাখালী গ্রামের মৃত আবুল খায়ের মোল্লার ছেলে। পিরোজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) খান মো.আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বাদুরতলী গ্রামের হেমায়েত মৃধার ছেলে কলেজ ছাত্র জাহিদুল ইসলাম রফিকুলের কাছ থেকে একটি মোবাইল ফোনে কিনেন। ওই সময় রফিকুল মোবাইলের চার্জার পরে দিবে বলে তাকে জানায়। ২০০৬ সালের ২৬ অক্টোবর বিকেলে সোনাখালী গ্রামের আলীপুর বাজারের একটি দোকানের সামনে বসে জাহিদুল তার কাছে মোবাইলের চার্জার চায়। রফিকুল চার্জার না দেওয়ায় দুই জনের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে রফিকুল তাকে মারধর করে। এসময় স্থানীয়রা জাহিদুলকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুল ইসলামের খালাতো ভাই কালাম বাদী হয়ে রফিকুল ইসলামকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ মামলাটি তদন্ত শেষে সাত জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেন। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ছয় জনকে বেকুসর খালাস দেন।

আরও পড়ুন: তনু হত্যাকাণ্ড: দুই বছরেও কোনও আসামি ধরা পড়েনি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে