কেরানীগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

কেরানীগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ২০:১১আপডেট : ২১ মার্চ ২০১৮, ২০:১১

কেরানীগঞ্জে ফেনসিডিলসহ আটক ২

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ১৮৬০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০। বুধবার (২১মার্চ) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মো. ইসমাইল হোসেন (২৭)ও মো. রায়হান মিয়া (২৫)।

র‌্যাব-১০ এর এএসপি মহিউদ্দিন ফারুকী বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ঢাকা-মাওয়া মহাসড়কের ইকুরিয়া বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করি। এসময় সীতক্ষীরা থেকে রাজধানীগামী একটি জিপ গাড়ি আসলে আমরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে ১৮৬০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করি। এসময় গাড়িতে থাকা দুই যুবক ইসমাইল ও রায়হানকে আটক এবং জিপগাড়িটি জব্দ করা হয়। গাড়ির নম্বর ঢাকা মেট্রো-১৪-১০৯৭। আটক ইসমাইলের বাড়ি সাতক্ষীরা জেলার কলোরোয়া থানার কাজরা গ্রামে এবং রায়হানের বাড়ি একই জেলার একই থানার জিকরা গ্রামে।

 আরও পড়ুন: মানিকগঞ্জে মাইক্রোবাসে ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী