নেত্রকোনায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

নেত্রকোনা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৮, ১৩:৩৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১৩:৪২

নেত্রকোনা নেত্রকোনায়  নাশকতার মামলায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৫ মার্চ) রাতে জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হচ্ছে, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর থানা যুবদলের সাবেক সভাপতি জনাব বজলুর রহমান পাঠান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জনাব মোস্তফা মাসুদ, পৌর বিএনপি'র ৩নং ওয়ার্ডের সাধারন সম্পাদক জনাব আব্দুল হেলিম, জেলা ছাত্রদলের  সহ-সভাপতি সাখাওয়াত হোসেন পাঠান হাইউল, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক লতিফুল হক চৌধূরী সুজন।

ওসি জানান, গ্রেফতার  প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা ও আইনশৃংখলা পরিস্থিতির অবনতিসহ দ্রুত বিচার আইনে পৃথক পৃথক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মার্চ রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদু বলেন, ‘গ্রেফতারের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এই মামলাগুলো মিথ্যা এবং হয়রানিমূলক মামলা। আমরা গ্রেফতার নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি চাই।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের