কেসিসি নির্বাচন: অভ্যন্তরীণ বিরোধ থাকলেও আশাবাদী বিএনপি

খুলনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৪:২৭আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৪:২৮

সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনকে ঘিরে খুলনার সর্বত্রই আলোচনার ঝড় বইছে। বিএনপিতে একাধিক প্রার্থী থাকলেও বর্তমান মেয়র মনিরুজ্জামান মনির ওপর কেন্দ্রের আস্থা থাকায় বাছাই প্রক্রিয়া সহজ রয়েছে। তবে অভ্যন্তরীণ বিরোধ এবার জয়লাভের ক্ষেত্রে বাধা হয়ে উঠতে পারে। তারপরও আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদী বিএনপি নেতারা।

বর্তমান মেয়র মনিরুজ্জামান মনি ও মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা মহানগর বিএনপি সূত্রে জানা যায়, কেসিসির বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিকে ফের মনোনয়ন দেওয়ার পক্ষে কেন্দ্রীয় বিএনপি। তবে সাবেক সংসদ সদস্য আলী আজগর লবীর অনুসারী হিসেবে মহানগর কমিটির কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম মিঠুর নেতৃত্বে একটি অংশ এর বিরোধিতা করছে। এ অংশের অবস্থান ও প্রভাব মূলত খালিশপুর এলাকা ঘিরে। এখানে কেসিসির ৩১টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড। পাশাপাশি মিঠু গ্রুপের প্রভাব দৌলতপুর থানা এলাকায় রয়েছে। কেসিসি নির্বাচনে মেয়র পদে এ গ্রুপ থেকে এখনও কোনও সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তবে, নির্বাচনে তারা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু সমর্থিত প্রার্থীকে সমর্থন না করার পক্ষে। এছাড়া ওয়ার্ডগুলোতে মঞ্জু মনোনীত কাউন্সিলর প্রার্থীর বিপক্ষে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও নিচ্ছে মিঠুর অংশটি।

পাশাপাশি খুলনা জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা মেয়র পদে মনোনয়ন পেতে আগ্রহী। তিনি এরইমধ্যেই তৃণমূলে প্রচার প্রচারণা চালানোসহ কেন্দ্রে লবিং শুরু করেছেন। মঞ্জুর সঙ্গে তার সখ্যতা থাকলেও মেয়র পদে মনোনয়ন না পেলে তিনিও বর্তমান মেয়রের বিপক্ষে সোচ্চার হয়ে উঠতে পারেন বলে আশঙ্কা নেতাকর্মীদের।

খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘মহানগর বিএনপির কমিটিতে ১৮ জন সম্পাদক রয়েছেন। এর মধ্যে ১ জন বিচ্ছিন্নভাবে বিপক্ষে অবস্থান নিলে একটি পক্ষ হয়ে যায় না। খালিশপুর ও দৌলতপুর বিএনপির ঘাঁটি। সদর ও সোনাডাঙ্গা থানা এলাকার দুর্গের মতই শক্ত অবস্থান রয়েছে সেখানে। বিএনপি একটি বড় দল। বড় দলে অভ্যন্তরীণ সমস্যা থাকতেই পারে। কোনও বিরোধই নির্বাচনে বিন্দুমাত্র প্রভাব ফেলবে না।’

খুলনার বর্তমান মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘২০১৩ সালের নির্বাচনেও বিএনপিতে বিরোধ ছিল, কিন্তু বিএনপির নেতাকর্মীরা অভ্যন্তরীণ মতবিরোধকে নির্বাচনের মাঠে আনেননি বরং তারা দলীয় স্বার্থকে সামনে রেখে মাঠ পর্যায়ে কাজ করেছেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘এবারও নির্বাচনের আগে কিছু অভ্যন্তরীণ সমস্যা জেগে উঠলেও কর্মীরা দলীয় স্বার্থ রক্ষায় আগের মতই ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। ফলে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনোরকম সমস্যা বিএনপিতে হবে না।’

খুলনা জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা জানান, কেসিসিতে মেয়র পদে নির্বাচন নিয়ে তিনি এরইমধ্যেই বিভিন্ন পেশাজীবী সংগঠন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ রয়েছে। বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনি প্রার্থী হিসেবে মনোনয়ন পাবেন বলে আশা করছেন। দলীয় মনোনয়ন পেলে সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে উচ্ছ্বাসের সঙ্গে প্রচারণায় অংশ নেবেন। আর মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থীর পক্ষে পূর্ণ শক্তি নিয়ে কাজ করতেও প্রস্তুত রয়েছেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের