শিলার আঘাতে ঘরের চাল ফুটো, ফসলের ব্যাপক ক্ষতি

নীলফামারী প্রতিনিধি
৩০ মার্চ ২০১৮, ১৭:৪২আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:৫২

শিলার আঘাতে ঘরের চাল ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টিতে নীলফামারীর জলঢাকা,ডোমার ও ডিমলায় ব্যাপক ক্ষতি হয়েছে। শিলার আঘাতে টিনের চাল ফুটো হয়ে গেছে। এছাড়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নীলফামারীর জেলা প্রশাসক খালেদ রহিম একথা জানিয়েছেন।

শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে হওয়া শিলাবৃষ্টির আঘাতে জেলার ডোমার ও ডিমলার ১২ ইউনিয়নের প্রায় ৩৫০ বসত ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে। আর ডিমলায় শিলাবৃষ্টিতে ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ডোমারের ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো, কেতকিবাড়ী, গোমনাতী, ভোগডাবুড়ি, বামনিয়া ও পাঙ্গা মটুকপুর।

ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত আর ডিমলার ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হলো, বালাপাড়া, পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, গয়াবাড়ী ও খগাখড়িবাড়ী।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ভারী শিলাবৃষ্টির কারণে ডোমার ও ডিমলা উপজেলায় ভুট্টা,মরিচ,পেঁয়াজ,বোরোর ক্ষেতসহ বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে।

শিলাবৃষ্টির সময় মাঠ থেকে বাড়ি ফেরার পথে ডিমলার বালাপাড়া ইউনিয়নের চিত্তরঞ্জন, মিনা বেগম ও রমজান আলী নামের তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শিলাবৃষ্টি জলঢাকা উপজেলার গোলনা, শিমুলবাড়ী, মিরগঞ্জ ইউনিয়নে ও সৈয়দপুরে হালকা ও মাঝারি ধরনের শিলাবৃষ্টি হয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক খালেদ রহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রত্যেকটি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে সঠিক তথ্য ও ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকাও করতে বলা হয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী