মেয়র পদে ১০ জনের নাম কেন্দ্রে পাঠাচ্ছে খুলনা আ. লীগ

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১২:৪৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৩:২৪

খুলনা সিটি করপোরেশন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদের জন্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকসহ ১০ জনের নাম কেন্দ্রীয় দফতরে পাঠাচ্ছে খুলনা আওয়ামী লীগ। সোমবার (২ এপ্রিল) রাতে মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় মেয়র পদে তালুকদার আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার প্রস্তাবটি সর্বসম্মতিভাবে গৃহীত হয়। এ সিদ্ধান্তটি অনুমোদনের জন্য খুলনা থেকে প্রস্তাব আকারে ১০ জনের নাম পাঠানো হবে। একইসঙ্গে খালেককে মনোনয়ন দেওয়ার সুপারিশও করা হবে।

মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম সোহাগ জানান, সোমবার সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়। সভায় মেয়র পদে ১০ নেতার নাম প্রস্তাব করা হয়। এরা হলেন, আওয়ামী লীগের সিনিয়র নেতা কাজী এনায়েত হোসেন, শেখ সৈয়দ আলী, নেতা সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এম ডি এ বাবুল রানা,সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আনিসুর রহমান পপলু এবং প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ সালাউদ্দীন জুয়েল ও শেখ সোহেল। পরে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান সাবেক মেয়র আব্দুল খালেককে মনোয়ন দেওয়ার বিষষয়টি সভায় উত্থাপন করেন। সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই সমর্থন জানান।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি