কেসিসি নির্বাচন: ৭৩ প্রতীক চূড়ান্ত

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৮, ১৩:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৩:১৫

নির্বাচন কমিশন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের জন্য ৭৩টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক বরাদ্দ করা ৭৩ প্রতীকের মধ্যে রাজনৈতিক দল মনোনীত মেয়র প্রার্থীদের জন্য ৩৯টি, স্বতন্ত্র মেয়র প্রার্থীদের জন্য ১২টি এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য ১০টি ও সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য ১২টি রয়েছে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্বাচন কমিশন ৭৩টি প্রতীক চূড়ান্ত করেছে। আগামী ২৪ এপ্রিল প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্দ করা হবে।

রাজনৈতিক দল মনোনীত মেয়র প্রার্থীদের জন্য ৩৯টি প্রতীক হচ্ছে নৌকা, ধানের শীষ, লাঙ্গল, ছাতা, বাইসাইকেল, চাকা, গামছা, কাস্তে, কবুতর, কুঁড়েঘর, হাতুড়ি, কুলা, মশাল, তারা, গোলাপ ফুল, মই, গরুর গাড়ি, ফুলের মালা, বটগাছ, হ্যারিকেন, আম, খেজুরগাছ, উদীয়মান সূর্য, মাছ, বাঘ, গাভী, কাঁঠাল, চাবি, চেয়ার, হাতঘড়ি, মিনার, রিকশা, হাতপাখা, মোমবাতি, হুক্কা, কোদাল, দেওয়াল ঘড়ি, হাত (পাঞ্জা) ও ছড়ি।

স্বতন্ত্র মেয়র প্রার্থীদের জন্য ১২ প্রতীক হচ্ছে ক্রিকেট ব্যাট, ঘোড়া, চরকা, টেবিল ঘড়ি, টেলিস্কোপ, ডিস অ্যান্টেনা, দিয়াশলাই, ফ্লাক্স, বাস, ময়ুর, হরিণ ও হাতি।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের ১০টি প্রতীক হচ্ছে, আনারস, গ্লাস, চশমা, জিপগাড়ি, ডলফিন, বই, বেহালা, মোবাইল ফোন, স্টিল আলমারি ও হেলিকপ্টার।

সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য নির্ধারিত ১২টি প্রতীক হচ্ছে এয়ারকন্ডিশনার, করাত, কাঁটা চামচ, ঘুড়ি, ঝুড়ি, টিফিন ক্যারিয়ার, ট্রাক্টর, ঠেলাগাড়ি, ব্যাডমিন্টন র‌্যাকেট, মিষ্টি কুমড়া, রেডিও ও লাটিম।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি