ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সুপারের আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তবে তাকে কেন প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম জানান, নানা অনিয়ম ও অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্তের পরই সবকিছু জানা যাবে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের মৌখিক নির্দেশনা পেয়েছি। লিখিত নির্দেশনা হাতে পাইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সর্ম্পকে আমি অবগত নই। এছাড়া পুলিশের চাকরিতে বদলি একটি চলমান প্রক্রিয়া। আজ না হয় কাল বদলি তো হতেই হবে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে পানির ট্যাংকি নির্মাণের সময় মাটি ধসে নিহত ১








