কোচিং সেন্টার খোলা রাখায় ৪ শিক্ষক আটক, মুচলেকা দিয়ে মুক্তি

জামালপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৮, ১৩:২৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৩:২৫

জামালপুর জামালপুরের ইসলামপুরে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং ক্লাস পরিচালনা করার অপরাধে দুই কোচিং সেন্টারের চার শিক্ষককে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে  কোচিং সেন্টার না চালানোর শর্তে তাদের সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়। বুধবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান এ নির্দেশ দেন।

ইউএনও জানান,  বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পৌর শহরের পোদ্দার পাড়া ভীগা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে পরিচালক তাহমিনা খাতুন, শিক্ষক আবদুল আওয়াল ও ইসলামপুর হাসপাতাল রোডের সুজন কোচিং সেন্টার থেকে ইসলামপুর সরকারি নেকজাহান মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সুজন ও ইসমাইল হোসেনকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দিয়ে ভবিষ্যতে সরকারি নির্দেশ অমান্য করে আর কোচিং সেন্টার না চালানোর শর্তে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তুফা, একাডেমিক সুপার ভাইজার মামুনর রশিদ ও চরজীবিকায়ন প্রকল্পের কো-অর্ডিনেটর হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে