কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল

শাবি প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৮:১১আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৯:০১

কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল মহান মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য কোটা সংস্কার প্রয়োজন বলে মনে করেন লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

সোমবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে কোটা সংস্কার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রে কোটার অনুপাত ঠিক নয় উল্লেখ করে অধ্যাপক ড. জাফর ইকবাল বলেন, ‘এখন মানুষের মধ্যে বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে। ঘুরে ফিরে মুক্তিযোদ্ধাদের ওপর, তাদের সন্তানের ওপর এবং তাদের পরিবারকে অসম্মান করা হচ্ছে। এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

মুক্তিযোদ্ধাদের কেউ যেন অসম্মান না করে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ন রাখার জন্য কোটা সংস্কার প্রয়োজন। অনগ্রসর কোনও গোষ্ঠী যদি অবহেলিত হয়, তাহলে তাদের সামনে নিয়ে আসার জন্য কোটা দেওয়া হয়। কোনও জায়গায় যদি কোটার সংখ্যাই বেশি হয়, তবে তা মোটেও যুক্তিসঙ্গত নয়। কোটার অনুপাত অবশ্যই সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিযুক্ত হতে হবে।’

জাফর ইকবাল আরও বলেন, ‘শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা বাড়াবাড়ি পর্যায়ের হয়ে গেছে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি