মোংলায় সাড়ে সাতশ’ টন কয়লাসহ কার্গোডুবি

বাগেরহাট প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৪:৫২আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৭

কার্গোডুবি

সুন্দরবনের হাড়বাড়িয়া এলাকায় সাড়ে সাতশ’ টন কয়লাসহ একটি কার্গোজাহাজ ডুবে গেছে। রবিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সকাল থেকে মালিকপক্ষ জাহাজটি মার্কিং ও উদ্ধারের জন্য কাজ করছে বলে জানিয়েছেন ডুবে যাওয়া কার্গো চালক।

কার্গো চালক মো. আমির হোসেন জানান, কার্গো জাহাজ এম.ভি বিলাস মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-০৬ নম্বর অ্যাংকোরেজে থাকা একটি বিদেশি জাহাজ থেকে প্রায় ৭৭৫ মেট্রিক টন কয়লা বোঝাই করে শনিবার দুপুর ২টার দিকে চ্যানেলের কূলের কাছাকাছি গিয়ে অবস্থান নেয়। এরপর রবিবার রাত ৩টা দিকে ভাটার সময় জাহাজটি চরে আটকে কাত হয়ে যায়। পরে আস্তে আস্তে ডুবে যায়। ভাটার সময় জাহাজের মাস্টার ব্রিজের উপরের অংশ দেখা গেলেও জোয়ারের সময় তা পুরোপুরি তলিয়ে যাচ্ছে। কয়লা নিয়ে জাহাজটি ঢাকার মিরপুরে যাওয়ার কথা ছিল।

আরও পড়ুন: বগুড়ায় দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি