মোংলায় কার্গোডুবি: জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না

মোংলা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৮, ১৮:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৮, ১৯:০৬

কার্গোডুবি মোংলা সমুদ্রবন্দর থেকে ১০ নটিক্যাল মাইল দূরে হারবারিয়া এলাকায় ‘এমভি বিলাস’ নামে কয়লাবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। কার্গোটি একটি বিদেশি জাহাজ থেকে কয়লা খালাস করে গন্তব্যে যাওয়ার পথে চরে আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটি উদ্ধারে তৎপরতা শুরু করেছে মালিকপক্ষ। মোংলা বন্দরের হারবার বিভাগ জানিয়েছে, কার্গোডুবির ঘটনায় মূল চ্যানেল দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে না।

মোংলা বন্দরের হারবার মাস্টার কমান্ডার মো.ওলিউল্লাহ জানান, ‘গত ১৩ এপ্রিল লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ অবজারস্টোর ইন্দোনেশিয়ার একটি বন্দর থেকে কয়লা নিয়ে মোংলা বন্দরের হারবারিয়া এলাকায় অবস্থান করে। এ জাহাজ থেকে ৭৭৫ টন কয়লা খালাস করে খুলনার নয়াপাড়ায় যাওয়ার পথে শনিবার দিবাগত রাত ৩টার দিকে এমভি বিলাস হারবারিয়ার ৫ ও ৬ নম্বর বয়ার মাঝামাঝি একটি চরে আটকে যায়। পরে ভাটা শুরু হলে কার্গো জাহাজটি একপাশ কাত হয়ে ডুবে যায়। জাহাজটিতে থাকা ৭ নাবিক সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এক প্রশ্নের জবাবে হারবার মাস্টার বলেন, ‘এমভি বিলাস কার্গো জাহাজটির মালিক ঢাকার দুলাল এন্টারপ্রাইজ। নিয়ম অনুযায়ী, প্রথমে তারা উদ্ধার তৎপরতা চালাবে। ব্যর্থ হলে সেটা আমাদের অধীনে চলে আসবে। এ ব্যাপারে ওই প্রতিষ্ঠানকে আমরা চিঠি পাঠিয়েছি। দুলাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী