রাশেদের বাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ২০:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৩:১৯

ঝিনাইদহ

সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ এর যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বাবা নবাই বিশ্বাসকে বিকেলে ছেড়ে দিয়েছে পুলিশ। এর আগে সোমবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চরমুরাড়ীদহ গ্রাম থেকে নবাই বিশ্বাসকে আটক করেছে সদর থানা পুলিশ। নবাই বিশ্বাস পেশায় রাজমিস্ত্রি।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এমদাদুল হক বলেন, ‘একটি পত্রিকায় তারা জামায়াত-শিবির করে বলে লেখা হয়েছে। তাই পরিবারের সদস্যদের নাম ঠিকানা ও জামায়াত শিবিরের বিষয়টি যাচাই-বাছাই করার জন্য আমরা তাকে এনেছিলাম। কথা বলে তার নাম ঠিকানা সঠিক পেয়েছি। কিছুক্ষণ কথা বলার পর স্থানীয় কাউন্সিল বশির আহমেদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ‘নবাই বিশ্বাসকে আটক বা গ্রেফতার কোনোটাই করা হয়নি, হয়রানিও করা হয়নি। স্থানীয় কাউন্সিলর বসিরের মাধ্যমে আমরা তাকে ডেকে এনেছিলাম, কথা বলে আবার তার জিম্মায় ছেড়ে দিয়েছি।

 আরও পড়ুন:

 কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাবা আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের