কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাবা আটক

ঝিনাইদহ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ১৫:৪৯আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৩:২১

কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাবা আটক

সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলনের জন্য গঠিত ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহ্বায়ক রাশেদের পিতা নবাই বিশ্বাসকে ঝিনাইদহ থেকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রাম থেকে তাকে আটক করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলা ট্রিবিউকে এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে ওসি এমদাদুল হকের কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ‘একটু আমি ব্যস্ত তো, পরে রিং দিচ্ছি। যার সংবাদ নিচ্ছেন, তাকে আমরা ঠিকানার জন্য নিয়ে এসেছি। পরে বিস্তারিত সব জানাবো।’ 

ঢাকায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার চরমুরাড়ীদহ গ্রামে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন শেষে দুপুরে চানখাঁরপুর যাওয়ার পথে ঢাকা মেডিক্যাল কলেজের সামনে রাশেদসহ  ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর আরও দুই যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু ও ফারুক আহমদকে সাদা মাইক্রোতে করে তুলে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা ডিবি’র সদস্যরা। কিছুক্ষণ পর ডিবি অফিস থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়, কিছু তথ্য সহযোগিতার জন্য তাদের নিয়ে আসা হয়েছিল। তাদের আটক বা গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন:

রাশেদের বাবাকে ছেড়ে দিয়েছে পুলিশ

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের