ট্রাকের ধাক্কায় হাত হারালেন বাসযাত্রী

গোপলগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৮:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৯:৩৮

ট্রাকের ধাক্কায় হাত হারালেন বাসযাত্রী গোপালগঞ্জে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের ওভারটেকিংয়ের কারণে হাত হারাতে হলো হৃদয় শেখ (৩০) নামের এক বাসযাত্রীকে। এ সময় বাসের আরও দুই যাত্রী আহত হন। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রামে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শরীর থেকে হাত বিচ্ছিন্ন হওয়া হৃদয় শেখ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রবিউল শেখের ছেলে। গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস-এর একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ব্যাটারিচালিত একটি ইজিবাইককে ওভারটেক করতে যায়। বাসযাত্রী হৃদয়ের হাতটি জানালার পাশে বের করা ছিল। এ সময় ট্রাকের ধাক্কায় হৃদয়ের হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয় এবং দুই যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। দুপুরেই উন্নত চিকিৎসার জন্য হৃদয়কে ঢাকা পাঠানো হয়েছে। বাকি দুজনকে গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ড. আলাউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, হৃদয় শেখকে অর্থোপেডিক বিভাগে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরের অবস্থা বোঝা যাবে।  

 

/এআইবি/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি