কালবৈশাখী ঝড়ে লঞ্চঘাট বিধ্বস্ত, ২০ দোকান-বসতঘর ধসে নদীতে

ঝালকাঠি প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ২০:০০আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ২০:১৬

বিধ্বস্ত লঞ্চঘাট (ছবি- প্রতিনিধি)

ঝালকাঠিতে কালবৈশাখী ঝড়ে জেলা লঞ্চ টার্মিনালের পন্টুনসহ একটি লঞ্চ নদীতে ভেসে গেছে; বিধ্বস্ত হয়েছে লঞ্চ টার্মিনাল। এ ছাড়া, লঞ্চঘাট এলাকার প্রায় ২০টি দোকান ও বসতঘর ভেঙে নদীতে চলে গেছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) বেলা ২টার দিকে ৫ মিনিটের এ তাণ্ডব চলে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, কালবৈশাখী ঝড়ে জেলার নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই সব এলাকার কাঁচা-পাকা ঘর। এ ছাড়া, কাঠালিয়ার আমুয়া বন্দর বেড়িবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড ঝড়ে পল্টুনের সঙ্গে বাঁধা একটি লঞ্চ দঁড়ি ছিড়ে নদীর ওপারে চলে যায়। ঝড়ে ঘাটটি বিধ্বস্ত হয়ে যায়। এদিকে, ঝড়ের তীব্রতা থেমে গেলেও জেলাজুড়ে এখনও বৈরি আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে দমকা বাতাসসহ বৃষ্টি অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসক মো. হামিদুল হকসহ প্রশাসনের কর্মকর্তারা ঝড়ে বিদ্ধস্ত হওয়া ঝালকাঠি লঞ্চঘাট পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে