কুমিল্লায় বজ্রাঘাতে তিন জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৮, ০১:৫৪ আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ০১:৫৬

বজ্রাঘাত কুমিল্লা জেলার দেবিদ্বার ও দাউদকান্দি উপজেলায় বজ্রাঘাতে তিন জন মারা গেছেন। এদের মধ্যে দুই জন নারী।  মঙ্গলবার (১৭ এপ্রিল)  তারা মারা যান।

কুমিল্লা দেবিদ্বার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. হাকিম খান জানান, দেবিদ্বারে মো. মজিবুর রহমান মজু (৫৫) মারা যান। তিনি বিএডিসির সাবেক কর্মকর্তা। গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মধুমুড়া এলাকায় তার বাড়ি।  বাড়ির পাশে জমিতে কাজ করার সময় এই ঘটনা ঘটে।

দাউদকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং গোয়ালমারী ইউনিয়নে বিকালে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় পৃথকভাবে দুই নারী নিহত হন। তারা হলেন- গৌরীপুর ইউনিয়নের চান্দেরচর গ্রামের সিদ্দিক মিয়ার স্ত্রী রুফিয়া বেগম (৬০) ও গোয়ালমারী ইউনিয়নের দক্ষিণ নছুরুদ্দি গ্রামের শামছুল হক ভঁইূয়ার স্ত্রী আজমেরি বেগম (৪২)। রুফিয়া বেগম ওই সময়ে বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন এবং আজমেরি বেগম বাইরে গরুকে পানি খাওয়াচ্ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
রোহিঙ্গাদের কষ্টের রাতের অবসান হোক: জামায়াত আমির
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
গোপালগঞ্জে হাসপাতালে আগুন: আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
সেনা-পুলিশ ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইলো কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
মিরপুরে যুবকের ছুরিকাঘাতে আহত পোশাককর্মীর অবস্থা অপরিবর্তিত
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ