গণমাধ্যমের সহযোগিতা চাইলেন গাজীপুরের দুই মেয়র প্রার্থী

গাজীপুর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৮, ১৬:৫৯আপডেট : ২১ এপ্রিল ২০১৮, ১৮:৩৩

গাজীপুরে মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার ও জাহাঙ্গীর আলম
গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন গাজীপুরের দুই মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম ও হাসান উদ্দিন সরকার। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে অনিচ্ছাকৃত আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে তাদেরকে অবহিত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সহযোগিতার আহ্বান জানান তারা।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শনিবার দুপুর ১২টায় ছয়দানা এলাকায় তার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘বাসায় সারাদিন এলাকার মানুষ যাতায়াত করে। বাইরে বের হলে যেখানেই দাঁড়াই, কোনও পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে লোকজন জড়ো হয়। আমি নির্বাচনি আরণবিধি মেনে চলছি, ভবিষ্যতেও মানবো।’ কোথাও অনিচ্ছাকৃত নির্বাচনি আরণবিধি লঙ্ঘিত হলে তাকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

দুই মেয়র প্রার্থীর মতবিনিময় সকাল ১১টায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার তার বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। এসময় গাজীপুরে কর্মরত সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

হাসান উদ্দিন সরকার সাংবাদিকদের সহযোগিতা চেয়ে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা করছি।’ নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়; সেজন্য তিনি গণমাধ্যমের সহযোগিতা চেয়ে অনুরোধ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী