খুলনায় বিদ্রোহী ছয় কাউন্সিলর প্রার্থীকে বিএনপির হুঁশিয়ারি

খুলনা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১০:৪৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১০:৪৫

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ছয় বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ঘোষণা করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সহদফতর সম্পাদক সামছুজ্জামান চঞ্চল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও যারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি তাদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এসব প্রার্থীর পক্ষে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যেসব নেতা-কর্মী কাজ করছেন তাদেরকেও এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় ওই প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্রের সঙ্গে আলোচনা সাপেক্ষে কঠোর সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

দলীয় প্রার্থীতার বাইরে প্রতিদ্বন্দিতাকারী প্রার্থীরা হলেন- ১০ নম্বর ওয়ার্ডে শেখ খায়রুজ্জামান খোকা, ১৯ নম্বর ওয়ার্ডে শেখ মনিরুজ্জামান মনির, ২৪ নম্বর ওয়ার্ডে খায়রুল বাশার ও ২৬ নম্বর ওয়ার্ডে মাহমুদ আলম বাবু মোড়ল এবং সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে মনোয়ারা সুলতানা কাকলী, সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডে হাসিনা আকরাম ও হোসনে আর চাঁদনী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে