ফসল রক্ষা বাঁধ কাটার অভিযোগে গ্রেফতার ১

সুনামগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৮, ১২:১৩আপডেট : ২৭ এপ্রিল ২০১৮, ১২:১৮

সুনামগঞ্জ সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরের  নাওটানা ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উত্তর শ্রীপুর ইউনিয়নের হুকুমপুর গ্রামের আনোয়ার হোসেন (৩১) নামের একজনকে আটক করেছে পুলিশ। আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৯০ জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্য খসরুল আলম।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কান্তি ধর বলেন,  ‘হাওরের ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন কমিউনিটি গার্ডের সদস্য। এই বাঁধটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। এটি কমিউনিটি গার্ডের তত্ত্বাবধানে নির্মিত একটি ফসল রক্ষা বাঁধ।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক ভুইয়া বলেন, ‘এটি পানি উন্নয়ন বোর্ডের কোনও বাঁধ নয়। বাঁধটি টাংগুয়ার হাওরের কমিউনিটি গার্ডের সদস্যরা নির্মাণ করেছেন। তারাই এটির দেখভাল করছেন। পাউবো যেসব হাওরে বাঁধ নির্মাণ করেছে সেগুলো এখন পর্যন্ত ভালো আছে।’

আরও পড়ুন- আজও ধান কাটার জন্য বালিপাথর শ্রমিকদের আহ্বান জানালো পুলিশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী