পুলিশ লেলিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে চায় আ.লীগ: মঞ্জু

খুলনা প্রতিনিধি
১১ মে ২০১৮, ১৬:২২আপডেট : ১১ মে ২০১৮, ১৬:২৮

মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর গণসংযোগ খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে পুলিশ লেলিয়ে ধানের শীষের বিজয় ছিনিয়ে নিতে চায় বলে অভিযোগ বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর। তিনি বলেন, ‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে পুলিশ লেলিয়ে দিয়ে গণগ্রেফতার ও তল্লাশির নামে তাণ্ডব চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। কিন্ত কোনও ধরনের হুমকি ও ভীতির কাছে বিএনপির কর্মীরা নতিস্বীকার করবে না। জনগণকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ফলাফল বুঝে তবেই ঘরে ফিরবে তারা।’

শুক্রবার (১১ মে) সকালে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে মঞ্জু এই অভিযোগ করেন। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ কমিটির সদস্যসচিব এহতেশামুল হক শাওন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘রাষ্ট্রীয় সম্পদ ও ব্যাংক বীমা লুটের হাজার কোটি টাকায় তারা নগরে বহিরাগত সন্ত্রাসী এনে নৌকা মার্কায় ভোট চাচ্ছে। কিন্ত, নৌকার পালে বাতাস লাগাতে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে পড়েছে। বিএনপির ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, ধানের শীষের পোলিং এজেন্ট, ভোটকেন্দ্রের দায়িত্বশীল নেতাদের গ্রেফতার করেও আমাদের বিজয় ঠেকানো যাবে না।’ তিনি ১৫ মে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে সাহসিকতার সঙ্গে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সকালে তিনি সোনাডাঙ্গা ময়লাপোতা হরিজন পল্লী থেকে গণসংযোগ শুরু করেন। এরপর নিউ মার্কেট কাঁচা বাজার, বানরগাতি বাজার, ইসলাম কমিশনারের মোড়, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ব্যাপক ও সর্বাত্মক গণসংযোগ করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের