যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি, নিহত ৩

যশোর প্রতিনিধি
২১ মে ২০১৮, ০৬:১৬আপডেট : ২১ মে ২০১৮, ০৬:৩১

গাড়ি থেকে একজনের লাশ নামানো হচ্ছে (ছবি- প্রতিনিধি)

যশোর সদর উপজেলায় নিজেদের মধ্যে গোলাগুলিতে তিন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, রবিবার (২০ মে) দিনগত গভীর রাতে খোলাডাঙ্গা ও মণ্ডলগাতির মাঝামাঝি এলাকা এবং তরফনওয়াপাড়ায় এ দুই ঘটনা ঘটে এবং এতে তিন জন নিহত হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা, উপ-পরিদর্শক এসআই অরুণ কুমার দাস এবং উপশহর ক্যাম্পের ইনচার্জ আবদুর রহিম এ তথ্য জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে অন্য এক সূত্রে জানা গেছে, নিহত তিন জনের বয়স ৩৫-৪০ বছরের মধ্যে। তিন জনের মধ্যে একজনের গায়ে লাল স্যান্ডো গেঞ্জি ও চেক লুঙ্গি, অন্য একজনের গায়ে জাম রঙের হাফহাতা গেঞ্জি ও সাদা থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং অপর জনের পরনে কেবল চেক লুঙ্গি রয়েছে।

ওসি আজমল হুদা, এসআই অরুণ কুমার দাস ও উপশহর ক্যাম্পের ইনচার্জ আবদুর রহিম দাবি করেন, গভীর রাতে খোলাডাঙ্গা ও মণ্ডলগাতির মাঝামাঝি ফাঁকা জায়গায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে –এমন এক খবর পায় পুলিশ। পরে তারা ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ও দু’টি শাটারগান ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।

হাসপাতালে একজনের লাশ রাখা হয়েছে (ছবি- প্রতিনিধি)

এ তিন সূত্র আরও দাবি করে, একই ধরনের ঘটনা ঘটে তরফনওয়াপাড়া গ্রামের নওয়াব আলী নামের এক ব্যক্তির মেহগনি বাগানে। মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পুলিশ দু’টি লাশ, দু’টি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, কিছু গুলির খোসা এবং ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে।

ওসি আজমল হুদা ও এসআই অরুণ কুমার দাস জানান, লাশ তিনটি ভোররাত চারটা থেকে সাড়ে চারটার মধ্যে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার কল্লোল কুমার সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই তিন জনেরই মৃত্যু হয়েছে। তাদের সবার মাথায় গুলি লেগেছে।’

এ নিয়ে গত তিন দিনে যশোরে সাত মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এর আগে গত ১৮ মে দিনগত গভীর রাতে অভয়নগর উপজেলায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হয়। এরও আগে ১৯ মে দিনগত গভীর রাতে যশোর সদরে নিজেদের মধ্যে গোলাগুলিতে আরও এক মাদক ব্যবসায়ী নিহত হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের