অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ৩০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৮:২১আপডেট : ২৮ মে ২০১৮, ১৮:২১

কুড়িগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি সেমাই তৈরির কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর,কুড়িগ্রাম জেলা কার্যালয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ, পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়া অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে আরও সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর,কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে নাগেশ্বরীর সারদা ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উল্লেখ না থাকা এবং ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে উপজেলার চম্পা স্টোরকে পাঁচ হাজার টাকা এবং প্রিয়াংকা সুইটস ও ভাই ভাই হোটেল নামে প্রতিষ্ঠানকে পৃথকভাবে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহাকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন জেলা সেনেটারি ইনস্পেক্টর মো. জহুরুর ইসলাম এবং জেলা বাজার কর্মকর্তা মো. নাসির উদ্দিন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের