চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক নেতা রনি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০১৮, ১৩:০৮আপডেট : ০৪ জুন ২০১৮, ১৩:২৫

নুরুল আজিম রনি (ছবি: সংগৃহীত)

চাঁদাবাজির একটি মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ জুন) দুপুর ১২টার দিকে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওসমান গণির আদালত এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউসন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজ্ঞান কলেজ অধ্যক্ষ জাহেদ খানের দায়ের করা চাঁদাবাজির একটি মামলায় নুরুল আজিম রনি চার সপ্তাহের অন্তর্বতী জামিনে ছিলেন। গত ৭ মে ২০১৮ তারিখে তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। মেয়াদ শেষে আজ মহানগর মুখ্য হাকিম আদালতে হাজির হয়ে আবারও জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল চকবাজার থানায় নুরুল আজিম রনিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খান। সে সময় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদে ছিলেন রনি। এ ঘটনার পরে স্থানীয় এক কোচিং মালিককে রনির মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুকে। এরপর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি নেন রনি।

এ সংক্রান্ত আরও খবর:
ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে চট্টগ্রাম বিজ্ঞান কলেজ অধ্যক্ষের মামলা

চাঁদার দাবিতে কোচিং সেন্টার মালিককে থাপ্পড়, ছাত্রলীগ নেতা রনিকে অব্যাহতি (ভিডিও)

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী