চাঁদপুরে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

চাঁদপুর প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১১:১৫আপডেট : ০৬ জুন ২০১৮, ১১:২৫

বন্দুকযুদ্ধ চাঁদপুরের পুরানবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনুস নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পুরান বাজারের পূর্ব শ্রীরাদী এলাকায় বালুর মাঠে এই ঘটনা ঘটে। তার বিরুদ্ধে চাঁদপুরসহ বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে।

এসময় পুলিশ ১০৩ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, ৪টি কার্তুজের খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের একটি বড় চালানের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মডেল থানার একটি টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয় ইউনুস। আহত অবস্থায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এসময় পুলিশের ৫ সদস্য আহত হয়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উল্লাহ অলি বলেন, ‘আমাদের অভিযান দল সেখানে পৌঁছামাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে ৫ জন আহত হয়। এ পর্যায়ে মাদক ব্যবসায়ীদের অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সেই স্থান সার্চ করে দেখা যায় একজন ব্যক্তি আহত অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে উদ্ধার করে চাঁদপুর জেনালের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে সে চিকিৎসা অবস্থায় মারা যায়।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান