গলায় সিঅ্যান্ডএফ’র কার্ড ঝুলিয়ে ইয়াবা পাচারের চেষ্টা!

বেনাপোল প্রতিনিধি
০৬ জুন ২০১৮, ১৪:৫১আপডেট : ০৬ জুন ২০১৮, ১৫:৩২

সিঅ্যান্ডএফ কর্মচারির ভুয়া পরিচয়পত্র নিয়ে ইয়াবা পাচারের সময় আটক যুবক

সিঅ্যান্ডএফ কর্মচারীর ভুয়া পরিচয়পত্র গলায় ঝুলিয়ে নোম্যান্স ল্যান্ডে ঢুকে ইয়াবা পাচারের সময় আবুল কালাম আজাদ (৩১) নামে এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (০৬ জুন) সকালে তাকে আটক করে বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা।

আটক আবুল কালাম আজাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মাইঢারকান্দি গ্রামের মৃত ওমর আলীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বুধবার সকালের দিকে আবুল কালাম গলায় মীম ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্টের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ভারত চেকপোস্টে যাচ্ছিলেন। এ সময় বেনাপোল নোম্যান্স ল্যান্ডে দায়িত্বরত বিজিবির হাবিলদার মোস্তাফিজুর রহমানের সন্দেহ হলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার শরীর তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তার পরিচয়পত্রটি জাল। এ সময় তাকে আটক করা হয়। আটক আবুল কালামকে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচার আইনের একটি মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের