রাঙামা‌টি-বান্দরবান সড়ক যোগা‌যোগ বন্ধ

‌বান্দরবান প্রতি‌নি‌ধি
১১ জুন ২০১৮, ১২:৩১আপডেট : ১১ জুন ২০১৮, ১৩:০২

সেতু ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ প্রবল বর্ষণের কারণে বান্দরবা‌নের স্বর্ণ ম‌ন্দির এলাকার পুলপাড়ার বেইলি সেতু ডু‌বে গিয়ে রাঙামা‌টি-বান্দরবান সড়ক যোগা‌যোগ বন্ধ হয়ে গিয়েছে। শনিবার (৯ জুন) থেকে শুরু হয়ে সোমবার (১১ জুন) পর্যন্ত টানা তিন‌দি‌নের বৃ‌ষ্টি‌তে সেতুটি ডুবে যায়। ফলে সোমবার সকাল থেকে কোনও যানবাহন চলাচল করতে পারছে না। ত‌বে অনেকেই নৌকা দি‌য়ে ডুবে যাওয়া অংশ পার হ‌য়ে রাঙামা‌টি, বাংগালহা‌লিয়া ও ডলু পাড়াসহ বিভিন্ন এলাকায় যা‌চ্ছেন।

সেতু ডুবে যাওয়ায় নৌকা দিয়ে পারাপার স্থানীয় সূত্রে জানা যায়, শ‌নিবার থে‌কে প্রবল বৃষ্টি শুরু হয়। টানা তিন‌দি‌নের বৃ‌ষ্টি‌র কারণে পুলপাড়া‌ খালের সেতুটি ডু‌বে গি‌য়ে সোমবার সকাল থে‌কে রাঙামা‌টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থানীয়রা চরম বিপাকে পড়েছেন।  

বান্দরবান সড়ক ও জনপথ বিভা‌গের নির্বাহী স‌জিব আহ‌মেদ ব‌লেন,‘খবর পে‌য়ে আ‌মি ঘটনাস্থ‌লে গিয়েছি। আমরা ওখা‌নে এক‌টি সেতু নির্মাণের কাজ কর‌ছি। এ কাজটি সমাপ্ত হ‌য়ে গে‌লে এ সমস্যা সমাধান হ‌য়ে যা‌বে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের