সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৮, ২১:৩৩আপডেট : ১১ জুন ২০১৮, ২৩:৪৯

শাহজাহান বাচ্চু মুন্সীগঞ্জের সিরাজদিখানে দুর্বৃত্তের গুলিতে লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু (৬০) নিহত হয়েছেন। সোমবার (১১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানিয়েছেন।  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মুন্সিগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন বাচ্চু। 

পুলিশ সুপার বলেন, ‘সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহান বাচ্চু গ্রামের বাড়ি কাকালদী থেকে পূর্ব কাকালদীর এলাকার একটি ওষুধের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে করে পাঁচজন দুর্বৃত্ত এসে প্রথমে বোমা ফাটিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে। পরে বাচ্চুকে দোকান থেকে বের করে গুলি করলে সেখানেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।’

পুলিশ সুপার আরও বলেন, ‘কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও আমরা জানতে পারিনি। মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসেছিল তাই পুলিশ সড়কগুলোতে চেক পোস্ট বসিয়েছে।’ এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি বলে পুলিশ সুপার জানিয়েছেন। 

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী