সৈয়দপুরে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৯

রংপুর প্রতিনিধি
১৮ জুন ২০১৮, ০০:২৩আপডেট : ১৮ জুন ২০১৮, ২১:২১

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে মতির মোড় এলাকায় পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে  ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। রবিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান পাশা ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর-দিনাজপুর বাইপাস সড়কের মতির মোড় এলাকায় রংপুর থেকে পিকনিক শেষে ফেরার পথে ২০ জন যাত্রীবাহী একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ৯ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।  আহতদের  সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আরও ৫ জনের অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ওসি জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের লাশ সৈয়দপুর থানায় নিয়ে রাখা হয়েছে।

/এসএসএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী