ঝিনাইদহে দুই যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি
২১ জুন ২০১৮, ১২:১৯আপডেট : ২১ জুন ২০১৮, ১২:৫৮

ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুন) সকালে ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের একটি মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের যদুবক্সের ছেলে রিপন হোসেন (২১) ও বিশারদ আলীর ছেলে আওয়াল হোসেন (২২)। নিহত দুজন জোড়াদাহ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।  

ওসি আসাদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে বাহাদুরপুর গ্রামের স্কুলের পাশে একটি মাঠে দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। ঘটনাস্থলে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। এছাড়া তারা একে অপরকে জড়িয়ে ধরে মাথার ওপর মাথা রেখে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষপানে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

/এসএসএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী