সংঘর্ষের ঘটনায় একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত

নাদিম হোসেন, গাজীপুর থেকে
২৬ জুন ২০১৮, ১১:৩৩আপডেট : ২৬ জুন ২০১৮, ১১:৪৮

ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে পুলিশ জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে গাজীপুরের কাসেমপুরের ৫নং ওয়ার্ডের বাগবাড়ী হাক্কানিয়া ছালেহিয়া আলিম মাদ্রাসায়  দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ। এতে ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রেখেছে। কিছুক্ষণের মধ্যেই ভোটগ্রহণ শুরু হবে বলে জানা গেছে।

ভোটারদের কেন্দ্র থেকে বের করে দিচ্ছে পুলিশ

কাউন্সিলর প্রার্থী দবির উদ্দিন সরকার ও সোরহাব উদ্দিন সরকার প্রার্থীর লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে ।

এই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটে

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার  সালাউদ্দিন জানান, কেন্দ্রের একটি কক্ষে এক কাউন্সিলর প্রার্থীর লোকজন প্রবেশ করে সিল মারার চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর কেন্দ্রের ভেতরে থাকা ভোটারসহ সবাইকে বের করে দেওয়ায় কিছু সময়ের জন্য ভোটগ্রহণ স্থগিত রয়েছে। বর্তমানে কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

 

আরও পড়ুন:

গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট

জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের

জনগণের রায় মেনে নিতে প্রস্তুত: জাহাঙ্গীর আলম

গাজীপুরে ভোটের লড়াই শুরু

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি