রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলা

রাবি প্রতিনিধি
০১ জুলাই ২০১৮, ১১:৪৯আপডেট : ০১ জুলাই ২০১৮, ১২:৪১

রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। রবিবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এবং পরে ফের বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ধাওয়া দেওয়া হয় এবং কয়েকজনকে চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে পেটানো হয়। কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে। ছাত্রলীগ ঘটনার দায় স্বীকার করে বলেছে, ধাওয়া দিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের প্রতিহত করার চেষ্টা করেছে তারা। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কয়েকজন শিক্ষার্থী ব্যানার নিয়ে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ৪০-৫০ জন ছাত্রলীগ নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। এরপর তাদের ধাওয়া দিলে কয়েকজন গ্রন্থাগারের ভেতরে ঢুকে যায়। কয়েকজনকে গ্রন্থাগার চত্বর দিয়ে ধাওয়া দিয়ে চড়-থাপ্পড় মারা হয়। রাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা

পরে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ব্যানার নিয়ে চলে যায়। এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা পরিবহন মার্কেট দিয়ে শোডাউনের পর আবারও গ্রন্থাগারের সামনে এসে অবস্থান নেয়। সেখানে ১৫ মিনিট অবস্থানের পর নেতাকর্মীরা ক্যাম্পাসে বাইক নিয়ে শোডাউন করে।

পরে আন্দোলনকারীরা আবার বেলা ১১টার দিকে মানববন্ধনের জন্য সংগঠিত হলে তাদের ফের ধাওয়া দেওয়া হয়। এ সময় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করেও ধাওয়ার ঘটনা ঘটে। কোটা সংস্কার আন্দোলন রাবি শাখার যুগ্ম-আহ্বায়ক মোর্শেদ আলম বলেন, ‘আমরা প্রায় দেড়শ’ জন মানববন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার নেতৃত্বে আমাদের ধাওয়া করা হয়। এ সময় আমাদের পাঁচ-ছয়জন আন্দোলনকারীকে মারধর করা হয়।’

ধাওয়া দেওয়ার বিষয়টি স্বীকার করে রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের প্রতিহত করার চেষ্টা করেছি। স্বাভাবিকভাবে ক্যাম্পাসে শোডাউন করেছি।’ তিনি আরও বলেন, ‘যারা ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখে না, তাদের ছাড় দেওয়া হবে না।’ রাবিতে ছাত্রলীগের শোডাউন

এর আগে শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোটা সংস্কারের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টিকারীদের প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রাবি'র প্রক্টর ড. লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, 'কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ দুই পক্ষের সঙ্গেই আমরা কথা বলার চেষ্টা করছি। ক্যাম্পাসে যেন কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয় সেই ব্যবস্থা নেওয়া হবে।' 

উল্লেখ্য, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করার জন্য সমবেত হলে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এই হামলার জন্য কোটা আন্দোলনের নেতারা ছাত্রলীগকে দায়ী করেন। তবে ছাত্রলীগের দাবি, আন্দোলনকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- 

কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় হামলা (ভিডিও)

হামলার প্রতিবাদে সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচি 

/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চকবাজারে মার্কেটে আগুন, যা বলছে ফায়ার সার্ভিস
চকবাজারে মার্কেটে আগুন, যা বলছে ফায়ার সার্ভিস
কীভাবে বাংলাদেশের গমের বাজার দখল করলো আর্জেন্টিনা
কীভাবে বাংলাদেশের গমের বাজার দখল করলো আর্জেন্টিনা
বিদেশি পর্যটকের খরা কাটবে কীভাবে
বিদেশি পর্যটকের খরা কাটবে কীভাবে
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
বাবার শেষ বিদায়ে অংশ নিতে চান মোজতবা খামেনি
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি 
৫ গোলের ম্যাচ জিতে কেপ ভার্দে নিয়ে যা বললেন মেসি