চকবাজারে মার্কেটে আগুন, যা বলছে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৬, ১৭:৪৩ আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৭:৪৩

পুরান ঢাকার চকবাজারের হাজি আবুল বাশার সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নিয়ন্ত্রণের পর শনিবার (৪ জুলাই) বিকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের বলেন, আগুনের খবর পাওয়ার পর প্রথমে আমাদের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট এসে তাদের সঙ্গে যুক্ত হয়। ছয়টি ইউনিটের ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় বিকাল সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, ভবনটিতে মাত্র একটি সিঁড়ি রয়েছে, যা মাত্র দুই ফুট চওড়া। এছাড়া ভেতরের দোকানগুলোর শাটারের তালা খুলতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেশ বেগ পেতে হয়েছে এবং সময় লেগেছে।

তিনি বলেন, মার্কেটের গুদামগুলোতে প্লাস্টিক, ছাতা ও ইলেকট্রিক মালামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। আশপাশের মার্কেটে যেন আগুন নতুন করে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য এখনও কাজ অব্যাহত রাখা হয়েছে।

ঝুঁকিপূর্ণ ভবনটিতে কোনও ধরনের আগুন নির্বাপণ ব্যবস্থা ছিল না বলে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ চলছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
কক্সবাজারে ১৪ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
টুপটুপ রিসোর্টে আগুন: ১০ দিন পর মিললো নিখোঁজ শিক্ষিকার মরদেহ
নলকূপ বসানোর পাইপ দিয়ে বের হচ্ছে আগুন, নিয়ন্ত্রণে সেনাবাহিনী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’