তামাকমুক্ত রাজশাহী গড়ার প্রতিশ্রুতি বিএনপির মেয়রপ্রার্থী বুলবুলের

রাজশাহী প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ২২:১১আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২২:২৪

মোসাদ্দেক হোসেন বুলবুল (ফাইল ছবি)

নির্বাচিত হলে রাজশাহী নগরীকে তামাকমুক্ত করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির মনোনীত মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। মঙ্গলবার (৩ জুলাই) দুপুরে নগরীর উপশহরে মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে তার সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) একটি প্রতিনিধি দল সাক্ষত করতে গেলে তিনি এ প্রতিশ্রুতি দেন।

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘নির্বাচিত হলে রাজশাহী নগরীকে গ্রিনসিটি, ক্লিনসিটি, হেলথিসিটি হিসেবে গড়ে তুলবো। এজন্য এ নগরীকে তামাকমুক্ত করবো।’

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হলে পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনকে ধুমপানমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘২০১৪ সালে আমার সময়েই বাংলাদেশের মধ্যে প্রথম স্থানীয় সরকারের বাৎসরিক উন্নয়ন বাজেটে তামাক নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে নির্দিষ্ট খাত উল্লেখপূর্বক বরাদ্দ রাখা হয়। এ ছাড়া, সিটি করপোরেশনের ওয়েবসাইটে ধুমপানমুক্ত গাইড লাইন প্রকাশসহ জনসচেতনতায় সিটি করপোরেশনের দেওয়া নাগরিকত্ব সনদ, প্রিমিসেস লাইসেন্সে তামাক নিয়ন্ত্রণ মেসেজ প্রদর্শন, নিয়ন সাইনের মাধ্যমে তথ্যপ্রচার এবং পাবলিক প্লেসে ধুমপানমুক্ত সাইনেজ প্রদর্শন করা হয়। আগামী নির্বাচনে যদি ভোটাররা আমাকে নির্বাচিত করেন, তাহলে তামাকমুক্ত নগরী গড়ার মধ্যদিয়ে টেকসই উন্নয়ন বাস্তবায়ন এগিয়ে যাবে।’

এসময় উপস্থিত ছিলেন– এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এহসানুল আমিন ইমন, এডভোকেসি অফিসার শরিফুল ইসলাম শামীম, প্রোগ্রাম অফিসার কৃষ্ণা রানী বিশ্বাস, তুহিন ইসলাম প্রমুখ। এর আগের দিন সোমবার নগরীর উপশহরে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন এসিডির প্রতিনিধি দল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের