হিলি স্থলবন্দরে আটকে পড়া ট্রাক থেকে চাল খালাস শুরু

হিলি প্রতিনিধি
০৪ জুলাই ২০১৮, ২১:০৭আপডেট : ০৫ জুলাই ২০১৮, ০৮:৫৫

অবশেষে হিলি স্থলবন্দরে আটকে পড়া ভারতীয় ট্রাক থেকে চাল খালাস শুরু হয়েছে

শুল্ক জটিলতার কারণে প্রায় এক ধরে বন্দরে আটকে থাকার পর অবশেষে ট্রাকগুলো থেকে বন্দরের ওয়্যার হাউসে চাল খালাস করে নিচ্ছেন বন্দরের আমদানিকারকরা। ভারতীয় ট্রাক চালকদের আন্দোলনের পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে বন্দরের ১নং ওয়্যার হাউজে চাল খালাস করা শুরু হয়। চাল খালাসের জন্য বিকেল থেকে বন্দরের ১নং ও ৩নং ওয়্যার হাউস পরিষ্কার করা হয়।

হিলি স্থলবন্দরের আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ৭ জুন বাজেট পেশের কারণে ৬ জুন বিকেল থেকে কাস্টমসের সার্ভার বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বাজেটের আগে ২ ভাগ শুল্কে আমদানি করা প্রায় ৮ হাজার টন চাল আটকা পড়ে। যা নতুন আরোপিত ২৮ ভাগ শুল্কে বন্দর থেকে ছাড় করতে হবে। ২৮ ভাগ শুল্কে  চাল ছাড় করালে তাদের অনেক লোকশান গুনতে হবে। এ কারণে বাজেটের আগে আমদানিকৃত চাল ২ ভাগ শুল্কে খালাসের জন্য কাস্টমস ও এনবিআরের  কাছে আবেদন করা হয়। কিন্তু এক মাসেও তারা এর কোনও ব্যবস্থা নেয়নি। এ কারনে সম্প্রতি হাইকোর্টে রিট করা হয়েছি। সেই রিটে ১০ দিনের কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে। আশা করা হচ্ছে আদালতের মাধ্যমে একটা সুরাহা হবে। এদিকে দীর্ঘদিন ধরে বন্দরে ট্রাকগুলো আটকে থাকায় ট্রাক চালক ও সহকারীরা বিপাকের পড়েছেন। ফলে তারা আন্দোলনে নেমেছে। এ কারণে দুদিন ধরে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ ছিল। এ অবস্থায় বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে শেডের জায়গা খালি করে আটকে পড়া ট্রাকগুলো থেকে চাল খালাস করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ট্রাক থেকে চাল আনলোড করা হবে। এছাড়াও ড্রাইভারদের সঙ্গে আলোচনা করে আমদানি রফতানি চালুর ব্যবস্থা করা হচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে