ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে

ময়মনসিংহ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১১:১৩আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১১:১৪

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ের দেওয়ানগঞ্জ এলাকায় লাইনচ্যুত হওয়া লোকাল ট্রেনের উদ্ধার কাজ চলছে।রবিবার (৮ জুলাই) রাতে দুর্ঘটনার পর রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুর করে। তবে রাতে অন্ধকার থাকায় উদ্ধার কাজে বিলম্ব হয়। পরে শনিবার (৮ জুলাই)সকাল থেকেই পুরো উদ্যোমে উদ্ধার শুরু করে রেলকর্মীরা। রেলওয়ে স্টেশন সুপার জহিরুল ইসলাম এ তথ্য জানান।

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে এর আগে, রবিবার রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মহানগরীর মিন্টু কলেজ রেলক্রসিংয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ায় দেওয়ানগঞ্জ লোকাল নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ চলছে রেলওয়ে স্টেশন সুপার জানান, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরবাইক চাপা খেয়ে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ গজ দূরে গিয়ে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এসময় চালক মোটরসাইকেল থেকে লাফিয়ে প্রানে বাঁচে। তবে ট্রেনের কোনও বগি লাইনচ্যুত হয়নি।
তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ থেকে জামালপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। দুপুর ১২টার মধ্যে লাইন থেকে ট্রেনের ইঞ্জিন সরানোসহ লাইন সংস্কার কাজ শেষ হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী