উখিয়ায় এক যুবক খুন: দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুলাই ২০১৮, ১৪:১৮আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:১৮

গ্রেফতার কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ আলম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছে। রবিবার রাতে উখিয়ার কুতুপালং মধুরছড়া ক্যাম্পে ঘটনাটি ঘটে। নিহত আলম মধুরছরা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে। এদিকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আফরুজুল টুটুল বলেন, ‘নিহত আলমের স্ত্রীর সঙ্গে আটক এনামুল হকের ভালোবাসার সম্পর্ক ছিল। কিন্তু এনামুলকে আটকে রেখে ওই প্রেমিকা আলমকে বিয়ে করে। প্রেমিক এনামুল এটি সহজভাবে মেনে নিতে না পারায় ভোররাতে তাদের ঘরে ঢুকে আলমকে গলাটিপে হত্যা করে। এ কাজে এনামুলকে সহযোগীতা করে ইদ্রিস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মধুরছড়া ক্যাম্প এলাকার আহসান শরিফের ছেলে এনামুল হক ও আব্দুর রহমানের ছেলে মো. ইদ্রিসকে আটক করে।'
কয়েকদিন আগে আধিপত্য বিস্তার ও অপকর্মকে কেন্দ্র করে রোহিঙ্গা নেতা আরিফুল্লাহসহ উখিয়ার ২০টি ক্যাম্পে এ পর্যন্ত প্রায় ১০ জন খুন হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের