চাকরির নামে যুব সমাজের সঙ্গে প্রতারণা করছেন লিটন: বুলবুল

রাজশাহী প্রতিনিধি
১৬ জুলাই ২০১৮, ১০:০৭আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১০:২০

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল বিএনপির মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘সিটি করপোরেশন এলাকার জনগণের ওপর ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছি এবং আমার সময়ে রাজশাহীর কোনও উন্নয়ন হয়নি-এমন সব কথা বলে অপপ্রচার চালাচ্ছেন লিটন। আর তিনি (লিটন) যে চাকরি দেওয়ার নাম করে যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছেন।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল

রবিবার গণসংযোগকালে এসব কথা বলেন বুলবুল। রবিবার দিনভর তিনি ৩, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন।

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল এসময় বুলবুল বলেন, ‘বিভিন্ন ওয়ার্ডে তার পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা এবং নির্বাচনি অফিস ভাঙচুর করা হচ্ছে। সেইসঙ্গে নেতাকর্মীদের বাড়িতে হামলা ও তাদের অযাচিতভাবে গ্রেফতার চলছে। এছাড়াও নির্বাচনি প্রচারের সময় নেতাকর্মীদের বাধা প্রদান ও নারী কর্মীদের অসম্মানজনক কথা এবং অপমান করা হচ্ছে। এ নিয়ে বারবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েও কোনও লাভ হচ্ছে না।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল তার অভিযোগ, ‘সরকার দলীয় মেয়র প্রার্থী নির্বাচনি হলফ নামায় যে তথ্য প্রদান করেছে তা অতিক্রম করছে। প্রতিদিন লাখ লাখ কালো টাকা ছড়াচ্ছেন। তিনি বিএনপি সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছেন।’

নির্বাচনি প্রচার চালাচ্ছেন বুলবুল ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘পুনরায়জয়ী হলে বেকারত্ব সমস্যা সমাধানে ক্ষুদ্র শিল্প কারখানা স্থাপন করবো। কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বিদেশে পাঠানোর ব্যবস্থাসহ আরও নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবেন। সেইসঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখবেন। এছাড়াও ২০৫০ সাল নাগাদ রাজশাহীকে বিশ্বের অন্যতম সিটিতে পরিণত করা হবে। সেইসঙ্গে ট্যাক্সে বোঝা কমিয়ে আনা হবে।’   

আরও পড়ুন:

ভাগ্যের পরিবর্তন চাইলে নৌকায় ভোট দিন: লিটন

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ