‘বরিশালে ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে’

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৮, ২১:৪৭আপডেট : ১৭ জুলাই ২০১৮, ২১:৫০

প্রচারণায় মির্জা আব্বাস বরিশালে নির্বাচন কমিশন ধানের শীষের প্রার্থীর সমর্থকদের সঙ্গে  বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নৌকা প্রতীক নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছে তাতে কোনও বাধা নেই, কিন্তু আমাদের ধানের শীষের প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে।’

মঙ্গলবার (১৭ জুলাই) বিকালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে সঙ্গে নিয়ে গণসংযোগকালে তিনি এ অভিযোগ করেন।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কারী মির্জা আব্বাস আরও বলেন, ‘তারা খুলনা ও গাজীপুরে যে ইতিহাস সৃষ্টি করেছে, এখানেও তাই করার চেষ্টা করবে। তারা এখনও শহরে গাড়িতে করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমাদের গাড়িতে লাগানো পোস্টার খুলে নিচ্ছে।’

মির্জা আব্বাস মঙ্গলবার বিকালে নগরীর জামে কসাই মসজিদে আছর নামাজ আদায় করে গণসংযোগে নামেন। এরপর নগরীর দক্ষিণ চক বাজার, সিটি করপোরেশন মোড়, ফজলুল হক অ্যাভিনিউ সড়ক, কাকলীমোড়, সার্কিট হাউজ মোড়, জিলা স্কুল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আবুল হোসেন খান, বরিশাল উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের