মাগুরায় দুবছরে মাছের উৎপাদন বেড়েছে দেড় হাজার মেট্রিকটন

মাগুরা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৫:৩৩আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৫:৩৩

মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় জেলা মৎস অফিসের সংবাদ সম্মেলন মাগুরা জেলায় গত দুই বছরে প্রায় দেড় হাজার মেট্রিকটন অতিরিক্ত মাছের উৎপাদন হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য অফিস। বুধবার (১৮ জুলাই) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা মৎস্য অফিস সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান,মৎস্য অভয়াশ্রম স্থাপন, উন্মুক্ত ও সরকারি জলাশয়ে পোনা অবমুক্তি, খাঁচায় মাছ চাষ, দেশি-বিদেশি মাছের প্রদর্শনী, বেসরকারি বিভিন্ন উদ্যোগ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্নভাবে মৎস্য আইন বাস্তবায়নের ফলে মাছের এই উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। যা জেলার মোট চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখছে।

কর্মকর্তারা আরও জানান, বর্তমানে জেলার মোট চাহিদা ১৮ হাজার ৮৮৬ মেট্রিকটন। এর বিপরীতে বর্তমান উৎপাদন ১৭ হাজার ৩২৮ মেট্রিকটন। দুবছর আগে যে উৎপাদন ছিল মাত্র ১৬ হাজার ৪৭ মেট্রিকটন। জেলায় বর্তমানে মাছের চাহিদার তুলনায় ঘাটতি রয়েছে ১ হাজার ৫৪৭ মেট্রিকটন। সরকারি-বেসরকারি বিভিন্ন সমন্বিত উদ্যোগে আগামী ২-৩ বছরের মধ্যে উৎপাদন বৃদ্ধি করে মাছের চাহিদা পূরণে মাগুরা জেলা স্বয়ংসম্পূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র দাসের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য দেন মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক মো. ইকবাল হোসেন, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান স্বপন, হ্যাচারি ম্যানেজার জাহাঙ্গীর আলম খানসহ অন্যারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী