কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ০৭:০০আপডেট : ২১ জুলাই ২০১৮, ০৭:০০

বন্দুকযুদ্ধ কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামছুদ্দীন ওরফে শ্যাম (৩৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শামছুদ্দীন একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চরদামুকদিয়া বাকাপুল এলাকায় এ  ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শামছুদ্দীন ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় বিশ্বাস পাড়া গ্রামের মৃত্যু কুব্বাত আলীর ছেলে।

ওসি আমিনুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত  রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ভেড়ামারার চরদামুকদিয়া বাঁকাপুল এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত ব্যাক্তি ভেড়ামারা উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী শামছুদ্দীন ওরফে শ্যাম। তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় প্রায় ৮টি মাদকের মামলা রয়েছে।

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ১টি  দেশি ওয়ান শুটারগান,  ২ রাউন্ড গুলি ও ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছে। নিহত মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের