বাড়তি শুল্কেই হিলিতে চাল খালাস করছেন ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৩:০৫আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৪:২১

চাল খালাস চলছে অবশেষে বাড়তি শুল্ক দিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে চাল খালাস করছেন ব্যবসায়ীরা। শুল্ক জটিলতার কারণে দেড় মাসেরও বেশি সময় চালগুলো আটকা ছিল। এরই মধ্যে ৪ হাজার টন চাল খালাস করা হয়েছে।

হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাস্টমস ও এনবিআরের কাছে আবেদন এবং পরে হাইকোর্টে রিট করা হলেও কোনও ফলাফল না হওয়ায় চালগুলো খালাস করে নিয়েছি। আমাদের মতো অনেকেই চাল খালাস করে নিচ্ছেন।’

হিলি স্থলবন্দরে আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, ‘নতুন বাজেটে চালের আমদানি শুল্ক বাড়ানোর আগেই ভারত থেকে গত ৫ ও ৬ জুন প্রায় ১২ হাজার টন চাল আমদানি করেন আমদানিকারকরা। এরমধ্যে ৪ হাজার টন চাল ২ ভাগ শুল্কে বন্দর থেকে ছাড় করতে পারলেও বাজেটের কারণে ৬ জুন বিকাল থেকে সার্ভার বন্ধ হওয়ায় প্রায় ৮ হাজার টন চাল আটকা পড়ে যায়। ৭ জুন চলতি বছরের বাজেটে চালের আমদানি শুল্ক ২ ভাগ থেকে ২৮ ভাগ করার কারণে আমদানিকারকরা লোকসানের আশঙ্কায় চাল খালাস বন্ধ রেখেছিলেন। বিষয়টি নিয়ে ১৬ জন আমদানিকারক হাইকোর্টে রিট করেন। তবে কোনও সুরাহা না হওয়ায় ও চালের মান খারাপ হওয়ার আশঙ্কায় চাল খালাস করে নিচ্ছি আমরা।’

হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক (অপারেশন) অশিত স্যানাল বলেন, দীর্ঘদিন বন্দরে আটকে পড়া চালগুলো খালাস করে নিচ্ছেন আমদানিকারকরা। শুল্ক জটিলতায় বন্দরে প্রায় ৮ হাজার টন চাল আটকা পড়েছিল। আমদানিকারকরা প্রতিদিনই চাল খালাস করছেন। ফলে আগামী দু-একদিনের মধ্যে বন্দরে আটকে থাকা সব চাল খালাস হয়ে যাবে।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের