নিখোঁজের দু’দিন পর নর্থসাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীর লাশ মুন্সীগঞ্জ থেকে উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৮, ১৮:০৭আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৮:২৬

সাইদুর রহমান পায়েল নিখোঁজের দুই দিন পর নর্থসাউথ ইউনিভার্সিটির বিবিএ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েলের লাশ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ জুলাই) সকালে তার লাশ উদ্ধার করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পায়েলের গ্রামের বাড়ি নোয়াখালীর সন্দীপে। তার কাছ থেকে জন্মনিবন্ধনের কার্ড উদ্ধার করে পুলিশ। সেখান থেকে শিক্ষার্থীর পরিচয় জানা যায়। পরে স্বজনদের সঙ্গে যোগাযোগ করলে সকালে তারা গজারিয়ায় আসেন। তাদের কাছ থেকে জানা যায়, গত ২১ জুলাই গ্রামের বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে হানিফ পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে রওনা হন পায়েল। পথে রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গিয়ে জ্যামে পড়ে বাসটি। এ সময় হানিফ পরিবহনের বাস থেকে নিচে নামলে পায়েলকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় পায়েলের স্বজনরা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। পায়েলের লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান