শিগগিরই দ্বিতীয় উপ-উপাচার্য পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি
২৪ জুলাই ২০১৮, ১২:৪৩আপডেট : ২৪ জুলাই ২০১৮, ১২:৪৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে এবার দ্বিতীয় উপ-উপাচার্য পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রী দফতর থেকে ফাইল রাষ্ট্রপতির দফতরে অপেক্ষামাণ রয়েছে। রাষ্ট্রপতি স্বাক্ষর করলেই প্রজ্ঞাপন আকারে প্রকাশ হবে।’ তবে কে হচ্ছেন দ্বিতীয় উপ-উপাচার্য সে বিষয়ে তিনি কিছু জানেন না।
এক প্রশ্নের জবাবে আনন্দ কুমার সাহা বলেন, ‘এই নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে আমি অবগত নই। উপাচার্য মহোদয় হয়তো চেয়েছেন তাই এ নিয়োগ হচ্ছে। তবে দ্বিতীয় উপ-উপাচার্য নিয়োগ পেলে প্রশাসনিক ও একাডেমিক কাজ পরিচালনায় আরও গতি আসবে।’
প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর ১৯৮৫ সালে প্রথম উপ-উপাচার্য পায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রথম উপ-উপাচর্য হিসেবে অধ্যাপক আমানুল্লাহ আহমদ ১৭ ফেব্রুয়ারি ১৯৮৫ থেকে ৬ ডিসেম্বর ১৯৮৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত ১২ জন উপ-উপাচার্য দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ অধ্যাপক আনন্দু কুমার সাহা ১২তম উপ-উপাচার্য হিসেবে ১৬ জুলাই ২০১৭ সালে নিয়োগ পান।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের