কক্সবাজার পৌরসভায় আ. লীগ প্রার্থীর জয়

কক্সবাজার প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০০:১৪আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০০:২১

মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪১ হাজার ২৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৯৮০ ভোট। এছাড়াও নাগরিক কমিটির প্রার্থী সরওয়ার কামাল খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৩৪৬৪ ভোট, ইসলামী আন্দোলন প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট। 

বুধবার (২৫ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে পৌরসভায়। কোথাও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের ৩৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়। যেখানে তিনটিতে ইভিএম পদ্ধতি ভোট গ্রহণ হয়।

কক্সবাজার পৌরসভার নির্বাচনে ৩৯টি ভোট কেন্দ্রে স্থায়ী ২২৪টি ও অস্থায়ী ১১টি বুথ ছিল। পর্যাপ্ত নিরাপত্তার পাশাপাশি প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার ও প্রতিটি বুথে একজন করে সহকারি প্রিসাইডিং অফিসার দায়িত্বপালন করেন। একইভাবে ৪৪৮ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন। এবারের পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৮৩ হাজার ৭২৮ জন ভোটার ছিল। এরমধ্যে পুরুষ ভোটার ৪৪ হাজার ৩৭৩ জন ও নারী ভোটার ৩৯ হাজার ৩৫৫ জন। সার্বিকভাবে এক হাজারের বেশি পুলিশ, ৬ প্লাটুন বিজিবি, ৫০ জন র‌্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে ছিল। ১২টি ওয়ার্ডে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে ছিলেন।

/আইএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম