তারাকান্দা উপজেলায় তিন পদেই আ.লীগের জয়

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুলাই ২০১৮, ০১:২০আপডেট : ২৬ জুলাই ২০১৮, ০১:২৪

চেয়ারম্যান পদে বিজয়ী মো. ফজলুল হক ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান তিনটি পদেই আওয়ামী লীগ প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুল আলম শাহ্ বুধবার রাত পৌনে ৯টার দিকে তাদেরকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

চেয়ারম্যান পদে তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক  অ্যাডভোকেট মো. ফজলুল হক নির্বাচিত হয়েছেন।  নৌকা প্রতীক তিনি পেয়েছেন ৪২ হাজার ৪১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী তারাকান্দা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা খান পেয়েছেন ২৭ হাজার ৭০৭ ভোট। ধানের শীষ প্রতীকে বিএপি মনোনীত নিলুফার ইয়াছমিন মনি পেয়েছেন ৬ হাজার ৫৮ ভোট। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সালমা আক্তার খাতুন পেয়েছেন ৫২ হাজার ৭২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হোসনে আরা আকন্দ পেয়েছেন  ১৮ হাজার ৮০৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তারাকান্দা উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নজরুল ইসলাম নয়ন চৌধুরী পেয়েছেন ৪১ হাজার ৩৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মো. খাইরুল ইসলাম মন্ডল পেয়েছেন ৩০ হাজার ৯৪২ ভোট।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম