রাসিক নির্বাচন: বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ

রাজশাহী প্রতিনিধি
২৭ জুলাই ২০১৮, ০৬:২৭আপডেট : ২৭ জুলাই ২০১৮, ০৬:৩৮

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি এলাকায় বহিরাগতদের অবস্থানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ জুলাই দিবাগত রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘ভোটার ব্যতীত অন্য কোনও এলাকার বাসিন্দা করপোরেশনের সীমানার ভেতরে অবস্থান নিতে পারবেন না। এছাড়াও মাইকিং করে এ ব্যাপারে বিস্তারিত প্রচার করা হবে, কারা রাজশাহী শহরে অবস্থান করতে পারবেন। কারণ অনেকে নিজেদের প্রার্থীদের প্রচারণার কাজে এসে রাজশাহী শহরে অবস্থান করছেন। তারাও থাকতে পারবেন না।’
এই নির্বাচনি কর্মকর্তা আরও বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতে যাওয়া-আসা করতে পারেন। সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী- বিজিবি ও র‌্যাবের ভ্রাম্যমাণ টিমগুলোকে সার্বক্ষণিক টহলে রাখা হবে ।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি